
কর ফাইলে কোনো ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখতে শেখ হাসিনার লকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ডিসিসিআইতে অ-সামঞ্জস্যযোগ্য টিডিএস-সংস্কার প্রয়োজন সম্পর্কিত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে এ লকার খোলার এখতিয়ার নেই এনবিআরের। এ ক্ষেত্রে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, যারা ট্যাক্স দিচ্ছেন তাদের ওপর চাপ বাড়ানো ঠিক না হলেও বাধ্য হয়ে এনবিআরকে সেটা করতে হচ্ছে। ট্যাক্স-জিডিপি অনুপাত কমে যাওয়ায় বারবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হচ্ছে এনবিআর।